২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে যৌতুকের দাবিতে আইনজীবী গ্রেফতার

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে নোয়াখালীতে শনিবার রাতে এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 09:19 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

পুলিশ জানায়, যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন ও হত্যার চেষ্টার অভিযোগে এ্যাডভোকেট সাইফুল্লাহ তরুণ এর স্ত্রী নার্গিস আক্তার নাজু ১৪ মে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী আইনে সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় এ্যাডভোকেট তরুণসহ ছয়জনকে আসামী করা হয়। অভিযোগের ভিত্তিতে তরুণকে তার হরিনারয়ণপুরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এদিকে এ্যাডভোকেট তরুন মামলার বাদি স্ত্রী নাজুকে দুই বছর পুর্বে তালাক দিয়েছে বলে সে দাবি করেছে।