পরলোকে সাবেক মন্ত্রী গৌর চন্দ্র বালা ও আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা মানিক মিয়া
পঞ্চাশের দশকের যুক্তফ্রন্ট সরকারের বন, পরিবেশ ও খাদ্য মন্ত্রী গৌর চন্দ্র বালা (৮২) এবং বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো: মানিক মিয়া (৫৮) শনিবার পরলোক গমন করেছেন।
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
পৃথক শোক বার্তায় তিনি মরহুম দ্বয়ের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার সদস্যদের সমবেদনা জানিয়েছেন।
