প্লাবন হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ডিসি ও ইউএনও অফিস ঘেরাও
জেলার পলাশবাড়ী উপজেলার ইসলামী ছাত্র শিবির নেতা প্লাবন হত্যার প্রতিবাদে চার দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে শনিবার শিবির কর্মীরা গাইবান্ধা জেলা প্রশাসক ও পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করে।
এ সময় তারা খুনীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও পরে স্মারকলিপি পেশ করে। প্লাবনের হত্যাকারী হিসেবে ইসলামী ছাত্র শিবির স্থানীয় বিএনপি ও যুবদলের কতিপয় নেতাকর্মীকে দায়ী করেছে।
শিবির আগামী রোববার গণসংযোগ ও সোমবার বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করেছে।
