২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা ও শেখ হাসিনার দাদী সায়েরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মিলাদ ও দোয়ায় অংশ নেন।

এসময় শেখ ফজলুল করিম সেলিম এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, নুর এ আলম চৌধুরী লিটন এমপি, আফম বাহাউদ্দিন নাসিম, খন্দকার মোশাররফ হোসেনসহ মরহুমের পরিবারের অন্যান্য সদস্য এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সায়েরা খাতুন ১৯৭৪ সালের ৩১ মে মৃত্যুবরণ করেন।