২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচিত হলে অবহেলিত চরাঞ্চলের উন্নয়ন করব: খোকন

জাতীয় সংসদের নরসিংদী-১ আসনের উপনির্বাচনে চারদলীয় জোট প্রার্থী যুব দলের সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির খোকন বলেছেন, আমি নির্বাচিত হলে অবহেলিত চরাঞ্চলের উন্নয়ন করব।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

শহরের চিনিশপুরের নিজ বাড়িতে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কতিপয় দলীয় নেতা আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং নরসিংদীতে আমাকে বহিরাগত বলে আখ্যায়িত করছে।

তিনি তার নির্মাণাধীন বাড়ি দেখিয়ে বলেন, অন্যান্য রাজনৈতিক নেতার মত আমিও নরসিংদীতে স্থায়ীভাবে বসবাস করে আসছি।

সাবেক ডাকসু জিএস খোকন বলেন, বিএনপি থেকে যারা মনোনয়পত্র জমা দিয়েছেন তারা আমাদের দলীয় ও আমার ভাই। আশা করি দু’ একদিনের মধ্যে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে দলীয় নির্দেশের প্রতি সম্মান দেখাবেন।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন মাস্টারসহ নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।