২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণনাশের হুমকির অভিযোগ করলেন একজন সংসদ সদস্য

নরসিংদী-৫ রায়পুরা নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও আওয়ামী লীগের নির্বাহী সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 05:47 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সদর উপজেলা সংলগ্ন জেলা আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনে তিনি নিজের নিরাপত্তাহীনতার কথা জানান। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাজাহান সাজু, সাবেক জেলা পরিষদ সভাপতি ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

রাজু তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্যে সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।