জাসদের কাউন্সিল মঙ্গলবার
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু)-এর কেন্দ্রীয় কাউন্সিল আগামী মঙ্গলবার মহানগর নাট্য মঞ্চে অনুষ্ঠিত হবে।
সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে সমমনা অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ছাড়াও জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) উপস্থিত থাকবেন।
এছাড়া জাতীয় ঐক্য মঞ্চের সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, সিপিবি’র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ওয়াকার্স পার্টির বিমল বিশ্বাস, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এবং বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারাকাত বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্র জানায়।
সারা দেশের ৬৯টি সাংগঠনিক জেলা থেকে ১২০৫ জন কাউন্সিলর এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
