২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনিয়া গান্ধীকে শেখ হাসিনার অভিনন্দন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতের জাতীয় কংগ্রেস’র সভানেত্রী পুন:নির্বাচিত হওয়ায় সোনিয়া গান্ধীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 08:53 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

শনিবার তার কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, আপনার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্ব দারিদ্র্য বিমোচন ও ভারতকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে।

আওয়ামী লীগ প্রধান বাংলাদেশের মুক্তিযুদ্ধে কংগ্রেস ও ভারতের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

শেখ হাসিনা সোনিয়া গান্ধীর সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, আপনার নেতৃত্ব কংগ্রেস ও আওয়ামী লীগ এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।