সোমবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৪তম মৃত্যু বার্ষিকী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৪তম মৃত্যু বার্ষিকী সোমবার সারাদেশব্যাপী পালিত হবে।
চট্টগ্রাম সার্কিট হাউজে ১৯৮১ সালের এই দিনে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে তিনি নিহত হন।
ক্ষমতাসীন বিএনপি এ উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।
বিএনপি কেন্দ্রীয়ভাবে ১০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া জেলা ও থানা পর্যায়ে দু দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন ধরনের পোস্টার প্রকাশ করে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি সোমবার জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে মহানগর নাট্যমঞ্চে আলোচনাসভার আয়োজন করেছে। আলোচনাসভায় বিএনপি’র শীর্ষ পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন।
সোমবার সকালে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করহ হবে।
এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে কোরানখানি, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া মাহফিল এবং দুস্থ ও ছিন্নমূল শিশুদের মধ্যে খাবার বিতরণ।
এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সোম ও মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে গরীব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন।
দলীয় সূত্র আরও জানায়, জিয়াউর রহমানের জীবন নিয়ে ৩১ মে থেকে ৭ জুন পর্যন্ত আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
