২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিএনপি: ভেদাভেদ ভুলে যাওয়ার আহ্বান

আগামী নির্বাচনে সফলতা পেতে সকল ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

আগামী ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৪ তম মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি প্রণয়নের জন্য শনিবার দলীয় কার্যালয় এনসেল ভবনের সামনে চট্টগ্রাম মহানগর বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম কর্মীসভায় বক্তারা এ কথা বলেন।

কমিটির আহ্বায়ক সৈয়দ ওয়াহিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান।

অনুষ্ঠানের মাঝপথে নোমান গ্রুপের কর্মীরা মীর নাছির সমর্থিত ও বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক এডভোকেট আঃ সাত্তারকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার জন্য হৈচৈ করে বলে জানা যায়।