২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা বন্দর সচল, বন্ধ কারখানা চালু করতে জাপাকে ক্ষমতায় আনা ছাড়া উপায় নেই: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আবারও মংলা বন্দর সচল ও বন্ধ কারখানা চালু করতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনা ছাড়া উপায় নেই।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 07:03 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সাবেক রাষ্ট্রপতি এরশাদ শুক্রবার খুলনার খালিশপুরে পিপলস জুট মিলস ময়দানে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ কথা বলেন। খুলনা মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর সভাপতি আলহাজ্ব আবুল হোসেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবিএম রুহুল আমিন হাওলাদার, কর্নেল (অব.) এইচএমএ গাফফার, গোলাম হাবিব দুলাল এমপি ও অন্যান্য নেতৃবৃন্দ।

এরশাদ বলেন, যারা দেশের শিল্প কারখানা বন্ধ করে দিয়ে জাতিকে পঙ্গু করে দিয়েছে, তাদের ক্ষমতায় যাওয়ার কোনও অধিকার নেই।