২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব দিয়ে সন্ত্রাস দমন হবে না, ধরতে হবে গডফাদারদের: এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বৃহস্পতিবার বলেছেন র‌্যাব দিয়ে সন্ত্রাস দমন সম্ভব নয়, এজন্য প্রয়োজন সন্ত্রাসীদের গডফাদারদের ধরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 09:43 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সেই সাথে দুর্নীতির ব্যাপকতার জন্য তিনি বর্তমান এবং বিগত দু’টি সরকারকে দায়ী করেন।

দু’দিনের সফরে খুলনা যাওয়ার পথে মাগুরা ও যশোর জেলার দু’টি স্থানে অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, সন্ত্রাস দমন করতে হলে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক গডফাদারদের ধরতে হবে। র‌্যাব দিয়ে সন্ত্রাস দমন সম্ভব নয়।

তিনি আরও বলেন, সবার আগে ধরতে হবে দলীয় সন্ত্রাসীদের।

দুর্নীতিতে চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, গত দুই সরকারের আমলে দুর্নীতির মাত্রা ভয়ঙ্কর হারে বৃদ্ধি পেয়েছে। উন্নয়নের নামে বরাদ্দ অর্থের ৪০ শতাংশ কাজে লাগে না, আর বাকি ৬০ শতাংশ লুটপাট হয়।