২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার ঢাকা ও শনিবার সারাদেশে আ.লীগের বিক্ষোভ সমাবেশ

পেট্রোল, ডিজেলসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ শুক্রবার ঢাকা ও শনিবার দেশের সকল জেলা ও উপজেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 05:09 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

ঢাকায় কেন্দ্রীয়ভাবে শুক্রবার বিকেল ৪ টায় বঙ্গবন্ধু এভিনিউতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এক বিবৃতিতে ঢাকাসহ সারাদেশে আহূত কর্মসূচি সফল করার জন্যে দলের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।