নরসিংদী-১ আসনের উপ-নির্বাচনে বৃহস্পতিবার বিএনপি প্রার্থী চূড়ান্ত করবে
ক্ষমতাসীন বিএনপি আগামী ২২ জুন নরসিংদী-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বৃহস্পতিবার প্রার্থী চূড়ান্ত করবে।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল আড়াইটায় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে বিএনপি পার্লামেন্টারি বোর্ড বৈঠক করে প্রার্থীতা চূড়ান্ত করবে।
এর আগে বিএনপির ১১ জন নেতা নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের লক্ষ্যে ফরম পূরণ করেন।
যারা বিএনপি’র দলীয় মনোনয়ন আশা করেন তাদের হচ্ছেন: সাবেক ছাত্র নেতা খায়রুল কবির খোকন, মিয়া মোহাম্মদ সেলিম, ওবায়দুর রহমান, আফজাল মোল্লা, হারুন-অর-রশিদ, শাহানশাহ খন্দকার সোহেল, এমএ জলিল, এ্যাডভোকেট সানাউল্লা মিয়া, বিজে রশিদ নওশের, মঞ্জুর এলাহী, শহীদুল্লাহ ভূঁইয়া এবং শিরিন সুলতানা।
এর আগে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এ্যাডভোকেট আসাদুজ্জামানকে প্রার্থী মনোনয়ন দেয়।
গত ২৭ মার্চ বিএনপি সাংসদ শামসুদ্দিন এছাকের মৃত্যুতে এ আসনটি খালি হয়।
এই উপনির্বাচনটিই হবে নতুন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের প্রথম নির্বাচন।
