এমপি প্রার্থীদের ব্যক্তিগত তথ্য বাধ্যতামূলকভাবে জমা দিতে হাইকোর্টের নির্দেশ
সংসদ নির্বাচনের আগে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আয়ের উৎসসহ বিভিন্ন তথ্য নির্বাচন কমিশনের কাছে বাধ্যতামূলকভাবে জমা দিতে হাইকোর্ট মঙ্গলবার সরকার, নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারের প্রতি নির্দেশ দিয়েছেন।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আব্দুল মোমেন চৌধুরী, কেএম জাবির ও জহিরুল ইসলামের দায়ের করা একটি রিট পিটিশনের শুনানির পর হাইকোর্ট এই নির্দেশ প্রদান করেন।
গত ২৩ এপ্রিল আবেদনকারীরা এই আবেদন করেন এবং হাইকোর্ট এর ভিত্তিতে সরকার, নির্বাচন কমিশন ও প্রধান নির্বচন কমিশনারকে কারণ দর্শানোর রুল জারি করেন।
আবেদনকারীরা নিজেরাই আদালতে মামলা পরিচালনা করেন। অন্যদিকে ডেপুটি এটর্নি জেনারেল রাজিক-আল জলিল সরকার পক্ষে মামলা পরিচালনা করেন।
