বুধবার ঢাবি সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতি নির্ধারক কাঠামো সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন বুধবার অনুষ্টিত হবে।
ঢাবি সিনেটে ২৫জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে চারদলীয় জোটের সমর্থনে ‘সাদা দল’ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সমর্থনে ‘নীল দল’ নামে দুইটি প্যানেল প্রতিদ্বন্ধীতা করছে।
গত বছর জুনে মেয়াদপূর্ণ হওয়ার প্রায় এক বছর পর ঢাবি কতৃপক্ষ্য এ নির্বাচন অনুষ্টিত করতে যাচ্ছে।
সূত্র জানায়, ঢাবি’র ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। প্রায় ১২০০ জন শিক্ষক এ নির্বাচনে অংশ নেবেন।
নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন বলে ঢাবি’র কোষাধ্যাক্ষ এবং নির্বাচন কমিশনার অধ্যাপক সৈয়দ রাশেদুল হাসান জানান।
সাদা ও নীল উভয় দলেরই শিক্ষকগণ সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা লাভে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নীল দলের প্রার্থীরা প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের স্বাপক্ষের শিক্ষকদের তাদের সমর্থন দানের আহ্বান জানিয়েছেন। তারা শিক্ষক নির্যাতন বন্ধ করতে এবং ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুসারে শিক্ষক নিয়োগের ব্যাপারেও তারা তাদের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।
নীল প্যানেলের আহ্বায়ক অধ্যাপক আইআরএম আমিনুর রশিদ বিডিনিউজকে জানান, তারা জয়ী হলে শিক্ষকদের স্বার্থকে সর্বোচ্চ অধিকার।
সাদা প্যানেলের আহবায়ক অধ্যাপক শফিকুর রহমান বিডিনিউজকে জানান, নির্বাচনে জয়ী হওয়ার জন্য এ বছর তারা একযোগে কাজ করছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস নিয়মিত নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সর্বোপরি আমরা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে কার্যক্রম চালিয়ে যাব। এ কারণে সাধারণ শিক্ষকরা আমাদের ভোট দানে উৎসাহী হবে।
