২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০৬তম জন্মজয়ন্তীতে শেখ হাসিনার বাণী

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০৬তম জন্মজয়ন্তীতে দেওয়া এক বাণীতে বলেন, আজকের বাংলাদেশে যখন অরাজকতা, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও পশ্চাৎপদতা আমাদের সমাজকে কলুষিত করে তুলেছে তখন এই দুঃসময়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলমের মত একজন কবির প্রয়োজন ছিলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 05:11 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

তিনি বাণীতে আরো উল্লেখ করেন, নজরুল আমাদের জাতীয় কবি। অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, কুপমন্ডুকতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি বিদ্রোহের ঝান্ডা উড্ডীন করেছিলেন। তিনি মানবতার কবি। বাঙালির কবি। শাশ্বত সুন্দরের কবি। মহান মুক্তিযুদ্ধে তাঁর কবিতা ও গান আমাদের দিয়েছে উজ্জীবনী শক্তি ও বিপুল সাহস।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোট সরকারের সীমাহীন নিপীড়ন নির্যাতনের মুখে দাঁড়িয়ে দেশবাসীকে আজ কবি কন্ঠে বলতে চাই ‘আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাশে ধ্বনিবে না।’

বাণীতে তিনি এই মহান কবির স্মরণে সকল অসাম্য, অন্যায়, নিপিড়ন আর নির্যাতনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।