২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের এসসিবিএ সদস্য পদ বাতিলের ওপর আদালতের নিষেধাজ্ঞা

ঢাকার একটি সিভিল কোর্ট সোমবার সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন (এসসিবিএ) কর্তৃক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের সদস্যপদ বাতিলের ওপর অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 08:22 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

ব্যারিস্টার মওদুদ আহমদের দায়ের করা একটি রিট পিটিশনের শুনানিতে কেনো সদস্য পদ বাতিল অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে সহকারী জজ মোহাম্মদ মজিবুর রহমান এসসিবিএ সভাপতি মাহবুবে আলম ও সাধারণ সম্পাদক ইনায়েতুর রহিমসহ ১৫ জন কার্য নির্বাহি সদস্যকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন এবং আগামী ১৫ দিনের মধ্যে এর জবাব দেয়ার জন্য বলা হয়েছে।

আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ নিজেই ঢাকার চতুর্থ সহকারী জজের আদালতে হাজির হন।

চতুর্থ সহকারী জজের আদালতে বিকেল সাড়ে তিনটায় মওদুদ আহমেদ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তার সদস্য পদ বাতিল না করার জন্য আদালতের কাছে প্রার্থনা করেন।

এসসিবিএ ১৮ মে ব্যারিস্টার মওদুদ আহমেদ ও জাতীয় সংসদের স্পীকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সদস্যপদ বাতিল করে। এর আগের দিন সংসদে এক বিবৃতিতে তাদের বক্তব্যের জন্য সদস্যপদ বাতিল করা হয়।