২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ১৬ জন ইউপিডিএফ কর্মী গ্রেফতার

পার্বত্য জেলা খাগড়াছড়িতে জনসংহতি সমিতির অফিসে গুলি বর্ষণের ঘটনায় পুলিশ সোমবার সকালে শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ১৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 05:51 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। জনসংহতি সমিতির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় জেলা ইউপিডিএফের কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে পুলিশ গ্রেফতারকৃতদের পরিচয় এখনও প্রকাশ করেনি।

রোববার সকালে জেলা সদরের চেঙ্গী স্কোয়ারে জনসংহতি সমিতির কার্যালয়ে একদল সন্ত্রাসী বেপরোয়া গুলিবর্ষণ করে। এ ঘটনায় সমিতির কর্মী শিমুল ত্রিপুরা (২২) গুলিবিদ্ধ হয়। সমিতি এ ঘটনার জন্য তাদের প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করে থানায় মামলা করে।

এদিকে শনিবার খাগড়াছড়িতে অপহৃত ইউপিডিএফের সাতজন কর্মী এখনও উদ্ধার হয়নি। ইউপিডিএফ এ অপহরণের জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেছে।