২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খুল হাদিসের ইসলামী ঐক্যজোটে ভাঙ্গন

ইসলামী ঐক্যজোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের জামাতঘেঁষা অংশ দল থেকে বেরিয়ে গিয়ে পৃথক কমিটি ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 09:29 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

চার দলীয় জোট সরকারের সদস্য ইসলামী ঐক্যজোট (শায়খুল হাদিস) এই ভাঙ্গনের জন্য অপর সদস্য জামাতে ইসলামীকে দায়ি করেছে।

তবে, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক আশা করছেন দল ছেড়ে যাওয়া নেতারা আবারও ফিরে আসবেন।

শায়খুল হাদিস বলেন, ইসলামে কাউকে দোষারোপ করা নিষেধ বিধায় আমি তাদের বিষয়ে খারাপ কিছু বলব না।

তিনি আরও বলেন, তারা আমাদেরই আপন মানুষ এবং আমি আশা করছি তারা শিগগির ফিরে আসবেন।

রোববার পুরানা পল্টনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক বৈঠকে আলাপকালে তিনি এ কথা বলেন।

কিন্তু দলের মহাসচিব এই ভাঙ্গনের জন্য জামায়াতকে দায়ি করেন।

অন্যদিকে, ইসলামী ঐক্যেজোটের অফিস থেকে মুল্যবান সামগ্রি চুরি করায় মতিঝিল থানায় শেখ গোলাম আজগর, মুনতাসির আলী, ফরিদ আহমেদ সিদ্দিকি এবং ইউনুস খানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে।

তাদের মধ্যে শেষের দু’জন দলের পূর্বতন কমিটির দপ্তর সম্পাদক এবং সহ-দপ্তর সম্পাদক ছিলেন।

এ নিয়ে ইসলামী ঐক্যজোট চার ভাগে বিভক্ত হলো।