অ্যাডভোকেট শামসুল হকের মরদেহে শেখ হাসিনার শ্রদ্ধাঞ্জলি নিবেদন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সদ্য প্রয়াত এ্যাডভোকেট শামসুল হক চৌধুরীর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিশিষ্ট এ রাজনীতিক ও আইনজীবীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
রোববার দুপুরে শামসুল হকের মরদেহ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে আনা হলে বিরোধী দলীয় নেতা শ্রদ্ধা জানাতে সেখানে যান। তিনি মরদেহের পাশে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।
এ্যাডভোকেট শামসুল হক শনিবার ঢাকায় ইন্তেকাল করেন।
