২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহসান উল্যাহ মাস্টারের প্রথম মৃত্যু বার্ষিকীতে ২৪ মে আলোচনাসভা

বিশিষ্ট শ্রমিক নেতা আহসান উল্যাহ মাস্টারের প্রথম মৃত্যু বার্ষিকীতে আহসান উল্যাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ ২৪ মে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 06:34 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ঐক্য মঞ্চের সভাপতি ড. কামাল হোসেন। দেশের বিভন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংসদ সদস্য, শিক্ষক, আইনজীবী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত থাকবেন।

শহীদ আহসান উল্যাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে সকলকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।