২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনে আবদুল জলিলের আহ্বান

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল রোববার এক বিবৃতিতে ২১ মে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলাকালে দলীয় নেতা কর্মীদের ওপর পুলিশের হামলা ও দমন পীড়নের নিন্দা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

তিনি হরতালে পুলিশি নির্যাতনের প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, সমর্থক এবং দেশের সকল শ্রেণী ও পেশার মানুষসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।