২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তাঙ্গনে যুবলীগের মিছিলে পুলিশের লাঠিচার্জ: আহত ৫০

রাজধানীর মুক্তাঙ্গনে শুক্রবার আওয়ামী যুব লীগের মিছিলে পুলিশের লাঠিচার্জে বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা অ্যাড. বাচ্চু হত্যার প্রতিবাদে আহুত হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশ লাঠিচার্জ করে।

আওয়ামী লীগ অভিযোগ করেছে, লাঠিচার্জে যুবলীগ সভাপতি জাহাঙ্গীর কবির নানকসহ ৫০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শুরু হওয়ার পরপরই পুলিশ আকস্মিকভাবে আক্রমণ চালায়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়।