২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনকারী শক্তির এক কেন্দ্র এক মঞ্চ গড়ে তোলা জরুরি: ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ১৪ দল জোট সরকার অপসারণের আন্দোলনের প্রথম ধাপ অতিক্রম করেছে। এখন জোট সরকারের দূর্গে চূড়ান্ত আঘাত হানার জন্য আন্দোলনকারী শক্তির এক কেন্দ্র এক মঞ্চ গড়ে তোলা জরুরি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

তিনি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিসহ নির্বাচনী ব্যবস্থা সংস্কারের অভিন্ন প্রস্তাব ও একটি অভিন্ন ন্যূনতম জাতীয় কর্মসূচি জাতির সামনে হাজির করে সর্বাত্মক গণআন্দোলনের কর্মসূচি প্রদান করার জন্য সকল আন্দোলনকারী শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন।

পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ঢাকা মহানগর জাসদ আয়োজিত কর্নেল তাহের অডিটরিয়ামে ‘চলমান আন্দোলন: কিছু জরুরি প্রশ্ন’ শীর্ষক এক আলোচনা সভায় শুক্রবার তিনি এ কথা বলেন। আলোচনা সভায় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক করিম শিকদার মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মহানগর জাসদের সভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে জাসদ নেতা মইনউদ্দিন খান বাদল, আলহাজ্ব আতাউর রহমান এবং নূরুন্নবী আলোচনায় সভায় বক্তব্য রাখেন।