ভোলায় আ. লীগ নেতা তোফায়েল আহমেদের বাড়িতে চুরি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাসভবনে এক চুরি সংগঠিত হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার থাকার অভিযোগে পুলিশ বাবুল নামে একজনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার ভোরে একটি চক্র বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ৪টি রুম তছনছ করে এবং আলমারি ও ওয়ার্ডরোব থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
গ্রেফতারকৃত বাবুল পুলিশি জিজ্ঞাসাবাদে জানায়, ভোলা শহরের চরলোষাবাদ এলাকার বিল্লাল নামের এক যুবকের সঙ্গে সে তোফায়েল আহমেদের বাড়িতে বৃহস্পতিবার ভোরে প্রবেশ করে। তার প্রবেশের আগেই বিল্লালসহ কয়েকজন চোর বিভিন্ন রুম থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালায়। এ সময় বাবুল বিভিন্ন জিনিস পালিয়ে যাওয়ার সময় সে ধরা পড়ে যায়।
খবর পেয়ে ভোলা আ. লীগের নেতারা এসে সবকিছু এলোমেলো দেখতে পান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আটককৃত বাবুলকে গ্রেফতার করে।
