২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার জনসভায় সাদা পোষাকে অস্ত্রধারীদের অবস্থান গ্রহণে আওয়ামী লীগের উদ্বেগ প্রকাশ

কক্সবাজার অঞ্চলে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিভিন্ন জনসভা ও পথসভায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন পরিচয়ে সাদা পোষাকধারীরা ব্যক্তিদের অস্ত্র উঁচিয়ে অবস্থান নেয়ায় আওয়ামী লীগ নেতারা বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 07:57 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

প্রশাসনের এ পদক্ষেপে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুল মান্নান, শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ড. আলাউদ্দিন নাসিম এবং নিরাপত্তা কর্মকর্তা মেজর অবঃ ইকবাল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিডিনিউজকে জানান, বিরোধী দলীয় নেত্রীর নিরাপত্তা কর্মীদের অবহিত না করে ইউনিফরম ছাড়া অস্ত্রধারী কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের অবস্থান জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এই ঘটনা শেখ হাসিনার নিরাপত্তা প্রশ্নেও উদ্বেগের সৃষ্টি করেছে।

৩ দিনের এক সফরে শেখ হাসিনা মঙ্গলবার কক্সবাজারে সফরে যান। সফরবালে তিনি কক্সবাজার, রামু, মহেশখালি ও উখিয়ার বিভিন্ন স্থানে জনসভা ও পথসভা করেন।