বি. চৌধুরী ও তার পরিবারকে হত্যার হুমকিতে বিকল্পধারার নিন্দা
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও তার পরিবারকে হত্যার হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ এবং এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মত একজন মেধাবী রাজনীতিবিদ, সজ্জন ও বিশেষজ্ঞ চিকিৎসককে হত্যার হুমকি প্রদানের ঘটনায় প্রমাণিত হয় দেশে আইনের শাসন নেই এবং দুর্বৃত্তদের রাজত্ব কায়েম হয়েছে।
বিকল্পধারা ঢাকা মহানগর আহ্বায়ক মেজর জেনারেল (অব) এমএ হালিম, বিকল্প যুবধারার কেন্দ্রীয় আহবায়ক এটিএম কামাল,সদস্য সচিব ওয়াজেদ আলী চৌধুরী পারভেজ, বিকল্প শ্রমিকধারা কেন্দ্রীয় আহবায়ক মোড়ল আমজাদ হোসেন, সদস্য সচিব আজিজুর রহমান আকন্দ, বিকল্প ছাত্রধারা কেন্দ্রীয় সদস্য সচিব আসাদুজ্জামান বাচ্চু প্রমুখ নেতৃবৃন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান।
