২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শেখ হাসিনার আমানত শাহ’র মাজার জিয়ারত

জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার দুপুরে চট্টগ্রামের হযরত শাহ আমানত মাজার জিয়ারত করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 04:03 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

এ সময় তিনি ফাতেহা ও দরুদ পাঠ করেন এবং মোনাজাত করেন।

মাজার জিয়ারতকালে তার সাথে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, বিরোধী দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এবং স্থানীয় নেতৃবৃন্দ।