২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে বাম দলগুলোর উদ্বেগ

বামপন্থী দল গনমুক্তি ও ইউনাইটেড মুভমেন্ট টু প্রটেক্ট ন্যাশনাল রিসোর্সেস (ইউএমপিএনআর) রোববার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি ও সেবাখাতে দুর্নীতি বৃদ্ধিতে সরকারের নিয়ন্ত্রনহীনতার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 04:42 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

তারা ক্ষমতায় থাকা রাজনীতিবিদ ও প্রশাসনে নিয়োজিত গোষ্ঠির জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবী করেন।

বামজোট দল ও সংগঠনগুলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। বাসদের আহবায়ক খালেকুজ্জামান লিখিত বক্তব্য পাঠ করে শোনান।

তিনি বলেন, চার দলীয় ঐক্য জোট শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে বিগত সরকারের দুর্নীতি প্রকাশ করেছেন। কিন্তু তারা সেই সরকারেরই প্রকল্পগুলোর কার্যক্রম পরবর্তীতে শুরু করেছে।

তিনি সেনাবাহিনীকে যে মূল্যে খাদ্য সরবরাহ করা হয়, সে মূল্যে দরিদ্র জনগোষ্ঠির মধ্যে বিতরণ করার আহবান জানান।

তিনি গ্যাস, বিদ্যুৎ, স্বাস্থ্য ও টেলিফোনসহ বিভিন্ন সেবাখাতে দুর্নীতি বন্ধের দাবি জানান এবং এসব সেবাখাতকে দরিদ্র জনগোষ্ঠির জন্য সহজলভ্য করারও দাবি জানান।

সাইদুল হক, বজলুর রশিদ ফিরোজ, কামরুজ্জামান মিলন, কামরুল আলম সবুজ এবং অন্যান্য নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।