২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা ১ মে চট্টগ্রামে ৪টি শ্রমিক জনসভায় ভাষণ দেবেন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন। মহান মে দিবস উপলক্ষে সেখানে পৃথক চারটি  শ্রমিক জনসভায় ভাষণ দেবেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 02:14 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

দলীয় সূত্র বিডিনিউজ’কে জানায়, শেখ হাসিনা সকাল সাড়ে ৬টায় জিএমজি এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে বন্দর নগরীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

চট্টগ্রাম পৌঁছে সকাল ৯ টায় ইপিজেড গেইট, সাড়ে ১০ টায় অলংকার সিনেমা হল মোড়,  বিকেল ৩ টায় পুরাতন রেল স্টেশন চত্বর এবং সাড়ে ৪ টায় বহদ্দার হাট মোড়ে আয়োজিত শ্রমিক জনসভায় ভাষণ দেবেন তিনি।

রাতে তিনি ঢাকা ফিরবেন।