এবিএম মহিউদ্দিনের পাঁচ বছরে কোনও কর বৃদ্ধি না করার প্রতিশ্র“তি
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম মহিউদ্দিন আগামী পাঁচ বছর কোনও কর বৃদ্ধি করা হবে না বলে ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে নাগরিক কমিটি আয়োজিত এক নৈশ্যভোজ সভায় এবিএম মহিউদ্দিন এই প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের মানুষ করকে ভয় পায়। করের ভয়ে অনেকে সামর্থ থাকা সত্বেও বহুতল ও দৃষ্টিনন্দন ভবন নির্মান থেকে বিরত থাকে। আমি নির্বাচিত হলে পাঁচ বছর কোনও খাতেই কর বৃদ্ধি করা হবে না।
তিনি আরও বলেন, চট্টগ্রামে যে পরিমান সম্পদ রয়েছে তার সুষ্ঠূ ব্যবহার করতে পারলে উন্নয়নের জন্য অর্থের অভাব হবে না। এ জন্য সরকারী অনুদান বা বিদেশি সাহায্যের কোন প্রয়োজন নেই। পর্যাপ্ত ক্ষমতা পেলে সিটি করপোরেশনের উদ্যোগে চট্টগ্রামকে উন্নয়নশীল বিশ্বের মর্যাদা সম্পন্ন শহরে পরিনত করা যাবে।
পুনরায় মেয়র নির্বাচিত হলে তিনি নগরবাসীকে পুরস্কার স্বরুপ শতকরা এক ভাগ কর মওকুফ করারও অঙ্গীকার করেন।
মহিউদ্দিন চৌধুরী সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সংশয় প্রকাশ করে বলেন, জোট সরকার চট্টগ্রামে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।
