শুক্রবার পল্টনে জামাতে ইসলামীর প্রতিনিধি সম্মেলন
রাজধানীর পল্টন ময়দানে ২৯ এপ্রিল চারদলীয় জোটের অন্যতম শরীক দল জামাতে ইসলামী বাংলাদেশের ঢাকা বিভাগের আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।
এরআগে জামাত ৪ মার্চ সিলেটে প্রথম প্রতিনিধি সম্মেলন করে। এরপর পর্যায়ক্রমে দেশজুড়ে এধরনের আরও আটটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিন হাজার মহিলাসহ ঢাকা বিভাগের প্রায় দশ হাজার প্রতিনিধি এবারের কেন্দ্রীয় সম্মেলনে যোগ দেবে বলে আশা করছেন জামাতে ইসলামী বাংলাদেশের সিনিয়র সহকারী সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
প্রতিনিধি সম্মেলনের বিভিন্ন বিষয় এবং প্রস্তুতি সম্পর্কে স্থানীয় এক হোটেলে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কামরুজ্জামান বলেন অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় তিন হাজার মহিলা থাকছেন।
জামাতে ইসলামীর মাওলানা আবু তাহের, মাওলানা রফিকউদ্দিন, মোমিনুল ইসলাম পাটোয়ারী, শামসুল ইসলাম খান, অধ্যাপক তাসনিম আলমসহ দলের কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
