২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলা থেকে সাবের চৌধুরীর অব্যাহতি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিরোধী দলের নেতার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরীকে চাল ও গম সংক্রান্ত দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামুনুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।

গত ২০০১ সালের ১১ ডিসেম্বর দুর্নীতি দমন ব্যুরো’র টাস্ক ফোর্স-৪ পরিদর্শক আশীষ কুমার কুণ্ডু বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে গত ২০০২ সালের ২৭ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করা হয়। চার্জশীটে সাবের হোসেন চৌধুরী, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও প্রকল্প পরিচালক আমীরুল মোর্শেদকে আসামী করা হয়।

২০০৩ সালের ২২ ফেব্র“য়ারি বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম চার্জ গঠন করেন। ওই চার্জের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট ৫৬১ এ ধারায় কোয়াশমেন্ট পিটিশন দাখিল করলে শুননি শেষে মামলাটি কোয়াশ করা হয়।

আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট মাহবুবে আলম, এ্যাডভোকেট আব্দুল আলীম মিয়া জুয়েল ও এ্যাডভোকেট সামিউল করিম আলমগীর। অন্যদিকে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি এটর্নি জেনারেল আলতাফুর রহমান।