বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে ১৯০ জন বন্দীবিনিময়
বাংলাদেশ সীমান্তরক্ষী বিডিআর ও মায়ানমার সীমান্তরক্ষী নাসাকা বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে দুদেশের মধ্যে ১৯০ জন বন্দী বিনিময় হয়েছে।
বুধবার টেকনাফ সড়ক ও জনপদ বিভাগের রেস্ট হাউসে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানায়, সকাল দশটা থেকে একটা পর্যন্ত তিন ঘন্টাব্যাপী এই বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে বাংলাদেশ ১৭২ জন মায়ানমারের নাগরিককে হ¯তান্তর করে। অন্যদিকে ১৮ জন বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করে মায়ানমার।
এসব নাগরিকরা বেশির ভাগ সময় বিডিআর ও নাসাকার হাতে আটক হয়ে দু’দেশের জেলে বন্দী ছিলো। জানা গেছে, যে ১৮ জন বাংলাদেশী নাগরিককে ফিরিয়ে দেওয়া হয়েছে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ এবং মহেশখালী এলাকার বাসিন্দা।
ওই পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ২৩ রাইফেলস্ ব্যাটালিয়নের উপ- অধিনায়ক মেজর খবিরুল আলম। নাসাকার পক্ষেও একই র্যাংকের একজন কমাণ্ডার নেতৃত্ব দেন।
