২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ইউনিয়নের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

এ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল আমাদের অবিরাম শ্রমে আর ফসলে ফুটিবে স্বদেশের মুখে গান।

জাতীয় এবং দলীয় পতাকা ও রংবেরংয়ের ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে সকালে সংগঠনটি ক্যাম্পাসে একটি মিছিল বের করে। তারা প্রতিষ্ঠার দিনটিকে স্মরণ করে বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

মিছিল শেষে অপরাজেয় বাংলার পাদদেশে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকেলে টিএসসি ক্যাফেটেরিয়াতে পুর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলের সাবেক নেতারা এ অনুষ্ঠানে স্মৃতিচারণ করে।

ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মাহবুব জামান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স, হাসান হাফিজুর রহমান সোহেল, সাজ্জাদ জহির চন্দন এবং লুনা নূর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।