সংখ্যালঘুদের ওপর আক্রমনে ওয়ার্কাস পার্টির নিন্দা
বাংলাদেশ ওয়ার্কাস পার্টি মঙ্গলবার সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে দেশব্যাপী আহমদিয়াদের ওপর আক্রমন ও নির্যাতনের নিন্দা জানিয়েছে।
এক বিবৃতিতে পার্টির প্রেসিডেন্ট রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস বলেন, ধর্মের নামে ক্ষমতাসীন বিএনপি-জামাত জোট সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।
ওয়ার্কাস পার্টির নেতারা আরও বলেন, সাতক্ষীরায় আহমদিয়া সম্প্রদায়ের ওপর খতমে নবুয়তের সশস্ত্র কর্মীদের আক্রমনে নারী ও শিশুসহ অনেকেই আহত হয়। এছাড়াও খতমে নবুয়ত ২৭ ও ২৮ এপ্রিল সাতক্ষীরার শ্যামনগরে কর্মসূচী ডাক দেয়ায় ওই এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।
এ ধরনের ধর্মান্ধ দলগুলোর বিরুদ্ধে সরকারের আশু পদক্ষেপ কামনা করেছেন নেতারা।
