২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নেওয়া হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে নগরীতে নেওয়া হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা। চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের আগে এ সফরকে কেন্দ্র করে পুলিশ, র‌্যাব, বিডিআর ও একাধিক গোয়েন্দা বন্দর নগরীতে গড়ে তুলবে নিরাপত্তা বেষ্টনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

উত্তরবঙ্গ সফর শেষে ১মে শেখ হাসিনা একদিনের সফরে চট্টগ্রাম আসছেন। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়েরও তার সাথে থাকার কথা।

আওয়ামী লীগ সূত্র জানায়, চট্টগ্রাম সফরকালে দলের সভানেত্রী চারটি শ্রমিক সমাবেশে ভাষণ দেবেন। এ ছাড়া তিনি সিসিসির নির্বাচন ও দলের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়েও নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে পুলিশ জানায়, চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র উদ্ধার ও আওয়ামী লীগ সভানেত্রীর ওপর গ্রেনেড হামলার পর অনুষ্ঠেয় সফরকে নিরাপত্তা সংস্থাগুলো বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে। তাদের মতে, নিরাপত্তার দিক থেকে এই সফর খুবই স্পর্শকাতর।

গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (এসি ডিবি) গাজী জসিম উদ্দিন বিডিনিউজকে জানান, অনুষ্ঠেয় সফরকে নির্বিঘœ করতে এরই মধ্যে পুলিশের বিশেষ বিভাগ (এসবি) কাজ শুরু করেছে।

এসিডিবি জসিম বলেন, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষে যা কিছু করা সম্ভব, তার সবই করা হবে।