২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামিক ফাউণ্ডেশনের অনিয়ম তদন্তে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠকে শনিবার ইসলামিক ফাউণ্ডেশনে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও হয়রানিমূলক বদলি সংক্রান্ত বিষয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 10:03 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

জাতীয় সংসদে অনুষ্ঠিত এ বৈঠকে বিষয়টি তদন্ত করে দেখার জন্য ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদের নিচে নন এমন একজন কর্মকর্তা নেতৃত্বে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়।

এছাড়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইসলামিক ফাউণ্ডেশনের বিতর্কিত ওই নিয়োগ কার্যক্রম ও যাবতীয় হয়রানিমূলক বদলি থেকে বিরত থাকার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটির সভাপতি দেলাওয়ার হোসাইন সাঈদীর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য কাজী শাহ মোফাজ্জেল হুসাইন (কায়কোবাদ), শাহজাহান খান, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, আলহাজ্ব মোহাম্মদ করিম উদ্দিন ভরসা, শাহ মোঃ রুহুল কুদ্দুস, অ্যাডভোকেট প্রমোদ মানকিন, মোঃ মতিউর রহমান ও মোহাম্মদ সহিদুজ্জামান।