চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ এখন নানা সংকটে
চট্টগ্রাম পুলিশের অতি উৎসাহী একটি মহল গুলি করে দুজন শ্রমিককে খুন করেছে। এ ঘটনার মধ্যে দিয়ে আসন্ন এখন ক্রমশ: জটিল হয়ে পড়ছে সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ।
আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমর্থনে গঠিত নাগরিক কমিটি অভিযোগ করে এ কথা বলেছে।
মাঝিরঘাট শ্রমিকলীগ নেতা মাহবুবুর রহমান এটলিকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে বৃহস্পতিবার পুলিশের গুলিতে দুজন শ্রমিক নিহত হয়।
নাগরিক কমিটির অভিযোগে বলা হয়, পুলিশ দলের কর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশের উৎসাহী মহলটি সরকারি জোটের প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
বিডিনিউজের সাথে আলাপকালে এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি চূড়ান্তভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এ বিষয়ে শেষ সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি।
এদিকে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের ব্যপারে কোনও ছাড় দেওয়া হবে না।
