তত্ববধায়ক সরকার পদ্ধতির পরিবর্তন চাইলে বিরোধী দলকে সংসদে ফিরে আসতে হবে - মতিউর রহমান নিজামী
তত্ববধায়ক সরকার পদ্ধতির সংস্কার বা পরিবর্তন চাইলে বিরোধী দল আওয়ামী লীগকে জাতীয় সংসদে এসে প্রস্তাব দিতে হবে, রাস্তায় আন্দোলনের নামে ভাঙচুর করলে তত্ত্বাবধায়ক সরকারের দাবী আদায় করা যাবে না –জামায়াতে ইসলামী’র আমীর এবং শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী একথা বলেন।
শহরের ময়েজউদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার কুষ্টিয়া-ফরিদপুর অঞ্চলের প্রতিনিধি সন্মেলনে প্রধান অতিথির ভাষন দিচ্ছিলেন তিনি।
মতিউর রহমান নিজামী বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্য সংস্কার প্রস্তাব সমর্থন করলে তাদের দাবী মানা হবে অন্যথায় তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান পদ্ধতিতেই যথাসময়ে নির্বাচন হবে।
প্রতিনিধি সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে খাদ্য ও দূুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যে কোন সময় পরিবর্তিত হতে পারে। তবে তা সংসদে আলোচনার মাধ্যমেই সম্ভব। রাজপথে আন্দোলনের মাধ্যমে নয়। অপর দিকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য দেলোয়ার হোসেন সাঈদী বিরোধী দলের সংস্কারের দাবী নাকচ করে দিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির একটি লাইনও পরিবর্তন করা হবে না।
