শেখ হাসিনা জয়কে নিয়ে রোববার রংপুর যাচ্ছেন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয়কে নিয়ে তিন দিনের সফরে রোববার রংপুর যাচ্ছেন।
সফরকালে তিনি রংপুর ও টাঙ্গাইলের মির্জাপুরে দুটি জনসভা এবং হাটিকুমরুল, চান্দাইকোনা, শেরপুর, শিবগঞ্জ মোকামতলা ও পলাশবাড়িসহ বেশ ক’টি পথসভায় বক্তব্য রাখবেন।
শেখ হাসিনা ও জয়ের রংপুর আগমন কেন্দ্র করে বৃহত্তর রংপুর, বগুড়াসহ উত্তরবঙ্গ জুড়ে চলছে সাজ সাজ রব। দলীয় সূত্র জানায়, তাদের স্বাগত জানাতে সংশ্লিষ্ট পথে দু শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। রংপুরে তাদের বিপুল সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন বলে সূত্র জানায়।
তারা রোববার সকাল ৮ টায় সুধাসদন থেকে সড়ক পথে রংপুরের উদ্দেশে যাত্রা করবেন। ঢাকা ফিরবেন মঙ্গলবার রাতে।
