২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের মধ্য দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে : যুবলীগ

জোট সরকার ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায় তাই তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কারের বিরোধিতা করছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন সংস্কারের মধ্য দিয়েই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

জেলার মাধবদী কলেজ মাঠে শুক্রবার বিকালে জোট সরকারের পদত্যাগের দাবীতে জেলা যুবলীগ আয়োজিত এক বিশাল যুব সমাবেশে প্রধান অতিথি আওয়ামী যুবলীগ সভাপতি জাহাঙ্গীর কবির নানক এ কথা বলেন।

জেলা যুবলীগ সভাপতি একরামুল ইসলাম এ সমাবেশের সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন নরসিংদী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় গোস্বামী।

তিনি আরও বলেন, জোট সরকারের অধীনে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র আর নিরাপদ নয়। এই অপশক্তি স্বাধীনতা ও গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত। গণ আন্দোলনের মাধ্যমে জোট সরকারের পতন ঘটাতে হবে। এজন্য তিনি মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার স্বপক্ষে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক সচিব আলহাজ্ব মোহাম্মদ আলী, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার-এ্যাডমিরাল মো. নুরুল ইসলাম, সাবেক এমপি মেহের আফরোজ চুমকি, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, হারুনুর রশিদ ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।