২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতা মর্তুজা’র মৃত্যুতে শেখ হাসিনার শোক

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মর্তুজা আহমেদ গত ১৫ এপ্রিল (শুক্রবার) আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি স্ত্রী, দু সন্তান, পিতা-মাতা ও অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 04:19 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

গোলাম মর্তুজা আহমেদ স্বৈরাচার এরশাদ ও খালেদা জিয়া বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলের নেতা দেশরতœ শেখ হাসিনা সোমবার এক শোক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মর্তুজা আহমেদ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি ছাত্র আন্দোলনে গোলাম মর্তুজার বলিষ্ঠ ভূমিকার কথা স্মরণ করে তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপণ করেন।