২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী পৌর চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন আব্দুল জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি রোববার টঙ্গী পৌরসভার চেয়ারম্যান এ্যাডভোকেট আজমত উল্লাহ্ খানসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 09:32 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

তিনি বলেন, সংসদ সদস্য আহসান উল্যাহ মাস্টার হত্যার রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের আতœীয়-স্বজন ও বিএনপি’র সশস্ত্র সন্ত্রাসীরা খুনের নেশায় উন্মত্ত হয়ে উঠে এ হামলা চালায়।

এক বিবৃতিতে আব্দুল জলিল হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।