অসুস্থ সামাদ আজাদের পাশে শেখ হাসিনা
সংসদে বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অসুস্থ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদকে দেখতে রোববার সন্ধ্যায় বারডেম হাসপাতালে যান।
তিনি সামাদ আজাদের শারিরীক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং আশু আরোগ্য কামনা করেন।
আওয়ামী লীগ সভানেত্রী পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ষাটের দশকের ছাত্রনেতা ও শেখ হাসিনার মামা শেখ আকরাম হোসেন খান এবং সাবেক সাংসদ আনোয়ারুল ইসলামকে দেখতে যান।
এ সময় আওয়ামী লীগ সভানেত্রীর সাথে উপস্থিত ছিলেন বিরোধী দলের চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী ও খালিদ মাহমুদ চৌধুরী।
এর আগে জাতীয় সংসদে সরকার দলীয় চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন ও বিরোধী দলের চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বারডেমে চিকিৎসাধীন অসুস্থ আব্দুস সামাদ আজাদকে দেখতে যান। তার চিকিৎসার জন্য সংসদ সদস্য ক্লাবের পক্ষ হতে তারা এক লাখ টাকার চেক প্রদান করেন।
