২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউ’র প্রস্তাবে বাংলাদেশের মানুষের মনের কথারই প্রতিফলন ঘটেছে: হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্ট’র গৃহীত প্রস্তাব সম্পর্কে বলেছেন, ওই প্রস্তাবে দেশবাসীর মনের কথারই প্রতিফলন ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 09:39 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

শনিবার তার ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ইউ’র প্রস্তাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ইউ’র বক্তব্য আমরা লক্ষ্য করছি। আমরা আমাদের বক্তব্য তাদের জানাবো।

অপর এক প্রশ্নের জবাবে সংসদে বিরোধী দলীয় নেতা বলেন, আমরা তো সংসদে যেতেই চাই। কিন্তু আমাদের সেখানে কথা বলতে দেয়া হয় না। আমাদের সাংসদকে হত্যা করা হয়। অথচ সেখানে শোক প্রস্তাব পর্যন্ত আনতে দেয়া হয় না। 

তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে আমরা কথা বলতে পারি না। অথচ, এখানকার বিষয় নিয়ে ইউ’র পার্লামেন্টে আলোচনা হয়। প্রস্তাব গৃহীত হয়। জাতির জন্যে এটা খুবই দুর্ভাগ্যজনক।