২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল নকশা অনুযায়ী পুন: নির্মাণের দাবিতে খিলগাঁও ফ্লাইওভার এলাকায় আ.লীগের মানব বন্ধন

খিলগাঁও ফ্লাইওভার থেকে একটি লুপ বাদ দেওয়ার প্রতিবাদে ও মূল নকশা অনুযায়ী পুন:নির্মাণের দাবিতে আওয়ামী লীগ শনিবার বিকেলে ফ্লাইওভার এলাকায় মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বিকেল সাড়ে ৪টা থেকে এক ঘন্টার এ কর্মসূচিতে কয়েকশ নারী-পুরুষ মালিবাগ বিপনী বিতান থেকে ফ্লাইওভারের মালিবাগ প্রান্ত পর্যন্ত রাস্তার দুধারে হাতে হাত ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের দাবি জানায়।

মানব বন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন বহন করেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ, শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান নূর এমপি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকাবাসীরা এ কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচি চলাকালে সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, নামকরণ খিলগাঁও ফ্লাইওভার হলেও এটি খিলগাঁওবাসীর কোনও উপকারেই আসছে না। তিনি বলেন, আমরা মূল নকশা অনুযায়ী এর পুন:নির্মাণ চাই।