২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি নির্বাচনে কমিশনার পদ নিয়ে বিএনপির সাথে জামায়াতের সমঝোতা হচ্ছে না

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৮ এপ্রিল হলেও কমিশনার পদ নিয়ে বিএনপি এবং জামায়াতের মধ্যে সৃষ্ট বিরোধের মিমাংসা হচ্ছে না।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 07:19 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

জামায়াত মেয়র পদে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীনকে সমর্থন দিলেও কমিশনার নিয়ে কোন মতৈক্যে পৌঁছুতে পারেনি চারদলীয় জোট।

যার প্রেক্ষিতে জামায়াত ৪১টি ওয়ার্ডের মধ্যে ২০টিতে নিজেদের প্রার্থীদের মনোনয়ন দেয়। মনোনয়ন প্রাপ্ত প্রর্থীরা ইতিমধ্যে নির্বাচনী প্রচারনাও চালিয়ে যাচ্ছে পুরোদমে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শামসুল ইসলাম বিডিনিউজকে জানান, মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় আছে একদিন, এর মধ্যে সমঝোতার সম্ভাবনা  খুবই ক্ষীন।

অন্যদিকে বিএনপি কমিশনার মনোনয়নের বিষয়টি স্থানীয় সংসদ সদস্যদের উপর ছেড়ে দেয়। চট্টগ্রাম ১০ আসনে পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান, ৯ আসনে মৎস ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এবং ৮ আসনে সাবেক বানিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজ নিজ এলাকার কমিশনার মনোনয়ন দেন।

উক্ত আসনগুলো থেকে পাঁচটি ওয়ার্ড জামায়াতকে ছেড়ে দেয়ার প্রস্তাব দেয়া হলেও জামায়াত তা মানেনি। তাদের দাবী ছিল ১৫টি কমিশনার পদ।

পরিস্থিতি প্রসঙ্গে জামায়াত নেতা শামসুল ইসলাম বিডিনিউজকে বলেন, স্থানীয় নির্বাচন হওয়ায় কমিশনার পদ নিয়ে কেউ সিরিয়াস নয়। তবে নির্বাচনের আগ মূহুর্তে  সমঝোতা হতে পারে বলে  ইঙ্গিত দিয়েছেন জামায়াত নেতা।