২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে নির্বাচন কমিশনের বৈঠক

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘেœ সম্পন্ন করার লক্ষ্যে গৃহিত ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে ১৮ এপ্রিল চট্টগ্রামে এবং ২১ এপ্রিল ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 05:54 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

নির্বাচন কমিশন সচিবালয়ে উচ্চ পর্যায়ের এ বৈঠকে সেনাবাহিনী প্রধান, সংশ্লিষ্ট সচিবগন, আইজিপি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, চট্টগ্রাম জেলা প্রশাসক, এসপি, সিএমপি কমিশনার, রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা  গেছে।

অপরদিকে চট্টগ্রামে অনুষ্ঠেয় বৈঠকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিএমপি, এসপি ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

এছাড়া ১৮ ও ২১ এপ্রিলের বৈঠকের পর প্রতিদিন ফলোআপ বৈঠকও অনুষ্ঠিত হবে বলে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ গোলাম কুদ্দুস বিডিনিউজকে জানিয়েছেন।